মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

Uncategorized

 

রাজধানীর মালিবাগের একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।দোকানমালিকের ভাষ্য, গতকাল বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।
বর্তমানে দেশের বাজারে, প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি।ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি আছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। এই দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানমালিকের অভিযোগ।ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা যায়, গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা।এ তথ্য জানিয়ে ওসি গোলাম ফারুক বলেন, ধারণা করা হচ্ছে, এখান দিয়েই চোর শপিং মলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের শাটার ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়।শপিং মলের সব কটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি গোলাম ফারুক।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *