
নিত্য নিউজ প্রতিবেদকঃ
এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় মানব বন্ধন হয়েছে। বগুড়ার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দুরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাস, সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবির তুহিন, বগুড়া ব্যুরো অফিসের ইনচার্জ মাজেদ রহমান, রিপোর্টার রাজিব সেলিম সহ উপস্থিত সংবাদকর্মীরা। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যার্থ হওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। এ সময় উপস্থিত সাপ্তাহিক টেলিগ্রামের সম্পাদক রায়হান রানা, রাজশাহী বার্তার ব্যুরো প্রধান শাহাদাৎ শাহিন, দুরন্ত সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মোঃ সাব্বির রহমানসহ উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গেলো ৫ অক্টোবর এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ সন্ত্রসী হামলায় আহত হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হামলার এ ঘটনায় জরিতদের দ্রুত গ্রেফতাদের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন তারা।
