এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার এক ঘণ্টার বেশি সময় পর শুরু হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।তখনো মঞ্চেই ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব।পাকিস্তানের খেলোয়াড়েরা রানার্সআপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।নাটকীয়তা চরমে পৌঁছেছে পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসে। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তাঁর সঙ্গে নেমে যান অতিথিরাও। কারণ, চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী।

আরও একবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা ভারত

ভারতের ক্রিকেটাররা এই পুরোটা সময়ই একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে চান না। শেষ পর্যন্ত তাঁরা তা করেন কি না সেই অনিশ্চয়তা নিয়েই শুরু হয় পুরস্কার বিতরণী।একে একে দেওয়া হয় সব পুরস্কারই। তবে ভারতের ক্রিকেটাররা মঞ্চে দাঁড়িয়ে থাকা নকভীর হাত থেকে কোনো পুরস্কার নেননি। এরপরই দেখা মেলে অদ্ভূত সেই দৃশ্যের— চ্যাম্পিয়ন দলকে ট্রফিটা হাতে তুলে দেওয়ার সময়ই মঞ্চ ছেড়ে চলে যান সব অতিথিরা।
