নিত্য নিউজ ডেস্ক:
বগুড়া উপজেলার গাবতলীর পর এবার আদমদিঘির অসুস্থ অসহায় মানুষের পাশে দাড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর্থিক সহায়তার পাশাপাশি কারো বাড়ীতে ফলের ঝুড়ি কারো বাড়ীতে নগদ টাকা পৌঁছে দিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। বগুড়া থেকে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু হাসানসহ কমিটির আরো নেতৃবৃন্দকে নিয়ে জনাব তারেক রহমানের সহায়তা পৌছে দিতে বুধবার বিকেলে থেকে রাত পর্যন্ত তালোড়া দুঁপচাচিয়া, আদমদিঘির অসহায়দের বাড়ীতে বাড়ীতে যান তারা। মতবিনিময় করেন যুবদল নেতাকমীদের সাথে। ধানের শীষে ভোট চান তারা। পাশাপাশি অসহায়দের মাঝে সহযোগিতা অব্যহত থাকবে বলেও আশ্বাস দেন তারা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন দোয়া করেন বিএনপি এবং জিয়া পরিবারকে। জনাব তারেক রহমানের আর্থিক শুভেচ্ছা প্রাপ্তদের মধ্যে তালোরা পৌর এলাকার সাবেক যুবদল নেতা মুনছুর রহমান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রায়হান রাহিম এর মা।, আদমদিঘির ছাতিয়ান গ্রামের আব্দুল আজিজ মাষ্টার, রামপুরা গ্রামের তোতা মন্ডল, শান্তাহার পৌর এলাকার রাকিবুল হাসান চঞ্চল ।যুবদল নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সুজন, সহসাংগঠনিক সম্পাদক টফিন হোসেন, শাহজাহানপুর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন জন প্রমুখ।
