সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

Uncategorized
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ’৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *