নিত্যনিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।
বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। আজ বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায় সংশ্লিষ্ট এই তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মো: হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেন ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।
