নিত্য নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়া সদর উপজেলার নামে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।সংবাদ সম্মলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, অটোরিক্সা ভাংচুরের একটি মিথ্যা ঘটনা যুবদলকে জরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়েছে যা মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত।বগুড়া সদর উপজেলা যুবদল ওজেলা যুবদল সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিকরাজনীতিতে বিশ্বাসী। কর্মীরা কখনোই জনসম্পদের ক্ষতি করে না কিংবা সাধারণ মানুষের যানবাহন ভাঙচুরের মতো ন্যাক্কারজনক কাজে জড়িত নয়। কিন্তু পলাতক ফ্যাসিস্টের দোসর ও অসাধু মহল যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরকম বিশৃঙ্খলার মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। নইলে দুষ্কৃতিকারীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
