সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।চীনে এই সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
