রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জরুরি সহায়তার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থল গিয়ে সহায়তার নির্দেশ দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।এর আগে সেমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।