কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

Uncategorized
এবার ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। গতকাল রবিবার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ এ বিদ্যুৎ উৎপাদন হয়।বিষয়টি নিশ্চিত করে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রবিবার রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। তন্মধ্যে ১ ও ২ ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।তিনি আরো জানান, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই রাত ৮টায় এই কেন্দ্রের ৫টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোলরুমে দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গতকাল রবিবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মিনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির জন্য একসঙ্গে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমান বেশি হওয়ায় কাপ্তাই লেকে ধীরে ধীরে পানি বাড়ার ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল ৫টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। গতকাল রবিবার বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট।যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *