ইরানের যুদ্ধবিমানসহ ১৫ উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের

Uncategorized
ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল, এ ছাড়া ১৫টি বিমানও ধ্বংসের দাবি করেছে তারা। পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করেছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলেছে, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালায়।তাদের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে এফ-১৫, এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।আইডিএফ দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর লক্ষ্য ছিল সরাসরি ইসরায়েলি ভূখণ্ড। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। এই ধারাবাহিক হামলার মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনীর একটি ড্রোন ইরানের ভেতরে ভূপাতিত হয়েছে বলেও স্বীকার করেছে আইডিএফ।তবে ড্রোনটি কীভাবে ধ্বংস হয়েছে এবং এর মাধ্যমে কী ধরনের নজরদারি বা তথ্য সংগ্রহ করা হচ্ছিল—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।এদিকে বিমানবন্দরে এই হামলা কখন সংঘটিত হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে ইরান এই হামলার সত্যতা নিশ্চিত করেনি এখনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *