জয়পুরহাটে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Uncategorized

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ২০ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাগেছে, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন।

আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ নিষেধাজ্ঞা পাওয়ার নেতারা হলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, আক্কেলপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাক, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না এবং সাবেক ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, কালাই উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল পৌর আ.লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র সিরাজুল ইসলাম বুলু, জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন, ক্ষেতলাল উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাকিম মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পুরানাপৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, আমদই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু।

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশাল ও মেহেদি হত্যা ও আন্দোলনে হত্যা চেষ্টার মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ মে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন এর আবেদনের প্রেক্ষিতে আদালত এ নিষেধাক্কা দেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *