নিত্য নিউজ প্রতিবেদন:
মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারত তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর।
পাকিস্তানের মোট ৯ জায়গায় হামলা চালানাে হয়েছে বলে ভারত দাবি করেছে।
অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী বেছে বেছে পাকিস্তানের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। ভারতের অপারেশন সিঁদুরের হামলায় পাকিস্তানের ৪টি পুরাপুরি মসজিদ ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় ২৬ পাকিস্তানি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। অন্যদিকে পাকিস্তানি গুলিতে ৯ ভারতীয় নিহত হওয়ার তথ্য জানা গেছে। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে পাকিস্তান।
আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে, মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে,কোটলির আব্বাস মসজিদে এবং মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের দুইটি শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন।
এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন শহীদ এবং দু’জন আহত হয়েছেন। কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ শহীদ হন। দু্ইজন আহত হয়েছেন। মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন শহীদ ও একজন আহত হয়েছেন।
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসবেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তাতে সমর্থন জানিয়েেছে ইসরাইল। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। তার ভাষ্য, “ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।”
আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরিফ।
আহমেদ শরিফের তথ্য অনুযায়ী, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুটি তিন বছরের শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী।
পাকিস্তানে প্রত্যাঘাতের পরে ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়, ‘‘কিছু ক্ষণ আগে ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করল।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী কাঠামোগুলিকে আঘাত করা হয়েছে। যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করা হয়। সবমিলিয়ে ন’টি জায়গায় প্রত্যাঘাত করা হয়েছে।’’
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে পাকিস্তান। তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে।
আমেরিকা, চিন, রাশিয়া-সহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিল।
কিন্তু ভারতের প্রধামন্ত্রী তাঁর দেশের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিলেন। তার পর ১৫ দিনের মাথায় ভারত হামলা করল পাকিস্তান।
