এই প্রথম সিলেট থেকে গার্মেন্টস পন্য নিয়ে কার্গো ফ্লাইট গেল বিদেশে

বাংলাদেশ সিলেট

নিত্য নিউজ ডেস্ক :

 

স্বপ্ন এবার সত্যি হলো। শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশে বাংলাদেশ বিমানে করে ছেড়ে গেল বহুল প্রতীক্ষিত কার্গো ফ্লাইট। প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে কার্গো বিমানের এ ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশে উড়াল দেয়। যার মধ্য দিয়ে সিলেট থেকে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো।

 

 

রোববার (২৭ এপ্রিল) রাত সোয় ৮টায় কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

 

 

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আমরা আজকে যে সাফল্য অর্জন করলাম, এটি কোনোভাবেই গন্তব্য নয়, এটি একটি যাত্রা। ফ্যাসিস্ট সরকারের অনেক দায় আমাদের নিতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের সর্বক্ষেত্রে সক্ষমতা বেড়েছে।

 

 

তিনি বলেন, ব্যবসায়ীরা যে পরিমাণ অর্থ খরচ করে অন্য দেশের বিমানবন্দর ব্যবহার করতেন এখন তার থেকে অনেক কম খরচে দেশ থেকে কার্গো করতে পারবেন। আজকের এই কার্গো যাত্রার ফলে ঢাকা থেকে ইউরোপে কার্গো পরিবহন ব্যয় কমেছে ১৩ শতাংশ। ফ্যাসিস্ট আমলের সৃষ্ট সমস্যাগুলো সবাই ঐক্যবদ্ধ থাকায় আমরা সমাধান করতে পেরেছি। স্বাধীনতার পর আজই প্রথম ঢাকার বাইরে থেকে কার্গো ফ্লাইট শুরু হয়েছে। এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *