এক ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা বাংলাদেশ

নিত্য নিউজ ডেস্কঃ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তাদের  এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো বস্তিতে ঢুকতে অসুবিধা হয়েছে।

বস্তির মহাখালী-গুলশান লেকের পাশের অংশেই এ আগুন লাগে বলে জানিয়েছেন দমকল বাহিনীর এ সদস্য। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *