আগরতলায় হাইকমিশনে হামলা: ৭ ভারতীয় আটক ও বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ঢাকা নিত্য তথ্য বাংলাদেশ

নিত্য অনলাইন ডেস্ক :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয়কে আটক করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপ-পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদটিতে বলা হয়, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশন প্রাঙ্গনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ত্রিপুরা পুলিশ তাদের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে।

এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করা হয়েছে।

হামলা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন ভারতীয়কে আটক করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *