বগুড়ায় আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালিন ছুরিকাঘাতে নিহত -১

নিত্য তথ্য বগুড়া

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯ ঘটিকার সময় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে মেহেদী থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

জেলারনঅতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলছে। রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *