জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় হবে বগুড়ায়।

জাতীয় বগুড়া শিক্ষা

নিত্য নিউজ প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬ টি কলেজের ১২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ব্যতিক্রমী ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ‘শিক্ষার জন্য আমরা’- এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-শিক্ষকদের পাশাপাশি সকল শ্রেণির মানুষের অংশ গ্রহনে সমাবেশটি শিক্ষানুরাগীদের মিলন মেলায় পরিণত হয়। ফ্যাসিবাদ সরকারের পতনের পর শিবগঞ্জ উপজেলার ছাত্র-শিক্ষকদের নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অত্যন্ত চমৎকার বলে জানিয়েছেন উপস্হিত শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানমালায় ছিল ৫ আগষ্ট শহীদদের স্মৃতিচারণ, কবিতা আবৃতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পাঠদানের কৌশল, শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের মনোযোগী করার কৌশল, ছাত্র-ছাত্রীদের স্কুলগামী করার কৌশলসহ শিক্ষার মান উন্নয়নের নানাধিক আলোচনায় স্থান পায়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাঃ হাছানাত আলী। আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার, পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ ৬ টি কলেজের অধ্যক্ষবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাখাতে বগুড়াকে এগিয়ে নিতে কাজ করা হবে। বগুড়াতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস নির্মাণ করা হবে। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ট্রেনিং করার সুযোগ পাবে। এছাড়াও শিবগঞ্জ উপজেলার ৬ টি কলেজকে জাতীয়করণসহ যাবতীয় উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করবেন।
ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে এমন একটি ব্যতিক্রম ধর্মী চমৎকার আয়োজন করার জন্য আয়োজক মীর শাহেআলমকে ধন্যবাদ জানান তিনি।
এসময় অন্যান্য বক্তারা এলাকার শিক্ষার উন্নয়নে নানা কৌশল আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নানা সমস্যা দুরীকরণে পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *