১২০ বছরের রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক রাজনৈতিক

নিত্য অনলাইন নিউজঃ

নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে নেন। ট্রাম্পের এই ভূমিধস জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। ১২০ বছরের একটি রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

ট্রাম্পের এ জয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন, তবে তা ধারাবাহিক ছিল না।

প্রথমে গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনে দাঁড়িয়েও তিনি ১৮৮৮ সালে পরাজিত হন। এরপর তিনি ১৮৯২ সালে আবারও নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন, যার মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

গ্রোভার ক্লিভল্যান্ডের এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন, যা তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করবে।

প্রথমবার ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি চার বছরের জন্য ক্ষমতায় ছিলেন। তবে ২০২০ সালে পুনঃনির্বাচনে পরাজিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে। এরপর দীর্ঘ কয়েক বছরের প্রচারণা ও রাজনৈতিক উত্তেজনার পর ২০২৪ সালের নির্বাচনে আবারও জয়ী হয়ে হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *