শেষ হচ্ছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা, কাল বির্সজন

ধর্মীয় নিত্য তথ্য বগুড়া বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:

শঙ্খ ধ্বনী ঢাক-কাশরের সুর আর পুরোহিত ভক্তদের পুঁজা অর্চনার মধ্যদিয়ে রাজশাহীর মন্ডপে মন্ডপে শেষ হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর বিদায়ে বিষাদের সুরে ডুবেছে সনাতন ধর্মাবলম্বীরা। পরিবার ও দেশের জাতীর মঙ্গলকামনায় প্রার্থনা করেছে ভক্তকুল। সকালে নবমী তিথির শেষে দশমীর লগ্ন শুরু হওয়ায় সকালে বগুড়ার মন্ডপগুলোয় শুরু হয় দশমী বিহিত পুজা। পরে দর্পন বিসর্জন ও মায়ের বেদিতে সিঁদুর আর্পন করেন নারীরা। অঞ্জলী শেষে দেবীদুর্গারমতো স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর ও দেবীরপদধূলি ছুইয়ে সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। প্রার্থনা করেন সকল অমঙ্গলের বিনাস কামনায়।

মর্তলোক ছেড়ে দশভুজা দেবি দুর্গার বিদায় দশমিতে হলেও দেবির বিসর্জন হবে আগামীকাল। এ বছর একই দিনে একাধিক লগ্ন থাকায় চারদিনের বিজয় উৎসবের পুজার আনুষ্ঠানিকতা শেষ হলো তিনদিনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *