স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমনের সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিক (বোমা মানিক)’কে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।*
তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।
গ্রেফতারকৃত’কে ডিবি কার্যালয়, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
