নিত্য নিউজ প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১শ বোতল ফেনসিডিল ৪ বোতল মদসহ এক মাদক চোরাকারবরিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারওয়ার পারভেজের নেতৃত্বে এস,আই খোকন চন্দ্র ও ফোর্সসহ গভীর রাতে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর নামক স্থানের মীর রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশনের সামনে গাড়ি চেককালে পাটগ্রাম থেকে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামক বাসে তল্লাশি করে ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাও এর সাহাবুদ্দিন (২৭), কে একটা প্লাষ্টিকের বস্তায় ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।
