- নিত্য নিউজ প্রতিবেদক
বগুড়ায় জয়পুরহাট কল্যাণ সমিতির পক্ষ থেকে জয়পুরাট কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তিপ্রদান এবং সমিতির সাবেক সভাপতি সুইন চৌধুরীকে সংবর্ধনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলার একটি রেস্ট্রুরেন্টে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আমিনুল ইসলাম, শাহ সুলতান কলেজের সাবেক অধ্যাপক সামছুল হক মন্ডল, বগুড়ার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাঈদ মো কাওছার রহমান, এ্যড: কাওছারুজ্জামান, কালাই বিএনপি নেতা ইব্রাহীম ফকির,হেলথ সিটির নির্বাহী পরিচালক ও সমিতির সহসভাপতি মোস্তফা সেলিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক ও আরডিএ স্কুল এন্ড কলেজের অধ্যাপক জিয়াউল হাসান প্লাবন এবং সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক মো: ফিরোজ মিয়া।
তিন স্তরে মোট বারো জন শিক্ষার্থী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট, নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
