জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আইন-আদালত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে
 নিত্য নিউজ ডেস্কঃ   সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর রুদ্ধদ্বার বৈঠক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বৈঠকের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এই অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবেন তাঁরা।আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাঁকে মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি।

সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইমুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *