এবার ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা
যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকাফাইল ছবি: রয়টার্স

নিত্য নিউজ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়। তার আগের দিন, অর্থাৎ শুক্রবার ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে, রুশ তেল আমদানির বিকল্প হিসেবে শিগগিরই ভারত ভেনেজুয়েলা থেকে তেল কেনা আবার শুরু করতে পারে। তার ঠিক পরের দিন ট্রাম্প এ মন্তব্য করেন।

ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা (ভারত–যুক্তরাষ্ট্র) ইতিমধ্যেই চুক্তি করেছি—অন্তত চুক্তির ধারণাগত কাঠামোতে সম্মত হয়েছি।’ অর্থাৎ ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি হওয়ার ক্ষেত্রে ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার বিষয়টি বড় অনুঘটক হতে পারে, ট্রাম্পের কথায় সেটাই পরিষ্কার হয়েছে। খবর রয়টার্সের

ভারতের কাছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো তেল রপ্তানি থেকে রাশিয়ার অর্জিত রাজস্ব কমানো। যে অর্থ ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। তবে ভেনেজুয়েলার তেল কীভাবে ভারতে বাজারজাত করা হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি সূত্রগুলো।

কিন্তু সম্প্রতি নানা কারণেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমেছে। এ প্রেক্ষাপটে ভারত বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহে জোর দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী হরদীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *