তারেক রহমানের সাথে দেখা করলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু

Uncategorized

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসভবনে যেন তৈরি হয়েছিল এক অনন্য পারিবারিক পরিবেশ। নৈশভোজের টেবিলে শুধু রাজনীতি নয়—আলোচনায় উঠে আসে স্মৃতি, অভিজ্ঞতা, হাসি-ঠাট্টা আর পরস্পরের প্রতি ভালোবাসা।ডিনার শেষে বিদায়ের মুহূর্তে ফটোসেশনে অংশ নেন। ছবিটি কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং পরিবারের মতো এক আন্তরিক মুহূর্তের প্রতিচ্ছবি।সেই উষ্ণ পরিবেশে ছিলেন—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু গ্রীন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার সবার মাঝে এমন পারিবারিক বন্ধন ও হৃদ্যতা যেন বিদেশের মাটিতেও দেশের আপন ভিটেবাড়ির আবহ তৈরি করেছিল। এ সন্ধ্যার প্রতিটি মুহূর্ত থেকে গেল স্মৃতির অমূল্য ভান্ডারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *