শেখ হাসিনার ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

আইন-আদালত জাতীয়

শেখ হাসিনার ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

    নিত্য নিউজ ডেস্কঃ     আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘১ হাজার ৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।যুক্তিতর্কে তাজুল ইসলাম বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে, ৩৫ হাজার আহত হয়েছে। শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস, প্রাণ ভোমরা। এই নিউক্লিয়াস ভেঙে ফেলতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ রকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে।’তিনি বলেন, ‘আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সকল অপরাধ বাস্তবায়নে পরিকল্পনাকারী ছিলেন। শেখ হাসিনার নির্দেশ আইজিপির কাছে পৌঁছাতেন। ১ হাজার ৪০০ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ১ হাজার ৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেহেতু সেটা সম্ভব না তাই তাদের দুজনের চরম দণ্ড প্রার্থনা করছি। তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *